কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মো. কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা কাল (শনিবার) সাক্ষাৎ করবেন। কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচ জন আইনজীবী তার সঙ্গে শনিবার সাক্ষাৎ করবেন। অন্য আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এসহান এ সিদ্দিকি, অ্যাডভোকেট মতিউর রহমান কাকন ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এএইচ/পিআর