বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চলতি মাসেই


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

বহুল আলোচিত দুইটি ‘টার্বো প্রপ’ বিমান ঢাকায় পৌঁছায় চলতি মাস থেকেই শুরু হচ্ছে বিমানের অভ্যন্তরীণ চলাচল। অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণে ওই বিমান দুটি আনা হয়।

শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বহরের জন্য দুটি ডাস-৮ কিউ ৪০০ টার্বো প্রপ বিমান এসে পৌঁছেছে। আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সেবা সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর উড়োজাহজ দুটি অভ্যন্তরীণ রুটে চলাচল করবে।

আন্তর্জাতিক রুটের সংযোগ ফ্লাইট হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ফ্লাইট চালানো হচ্ছিল। আর উড়োজাহাজ সঙ্কটের কারণে কয়েক বছর পূর্বে থেকে একে একে বন্ধ হয়ে যায় এয়ারলাইনসটির অভ্যন্তরীণ ফ্লাইট।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।