মগবাজারে বাসচাপায় নিহত ২
রাজধানীর মগবাজারে বাসের নিচে চাপা পড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আসাদুল ইসলাম (১৮) ও মাজেদুল ইসলাম (১৬)। তারা দু’জন সহোদর। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
তিনি জানান, সকালে প্রভাতী-বনশ্রী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই শ্রমিক।
জেইউ/বিএ/এমএস