রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই


প্রকাশিত: ০৫:০০ এএম, ০৪ এপ্রিল ২০১৫

রাজধানীর কদমতলী এলাকায় ফালান মিয়া (২৭) নামে এক ভাঙারী ব্যবসায়ীকে ব্যক্তিকে কুপিয়ে সোয়া ৭ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর অবস্থায় ফালান মিয়াকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

তিনি জানান, ফালান মিয়া কদমতলীতে ভাঙারী ব্যবসা করেন। রাত দুইটার দিকে তিনি এলাকার হাড্ডি কারখানার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে।

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে ফালান মিয়াকে প্রথমে ঢামেক হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।