কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারগারে গেছেন তার আইনজীবীরা।

শনিবার সকালে অ্যাডভোকেট মো. শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

অ্যাডভোকেট শিশির মনির জানান, রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভম্বের কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।