আর্থিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকারি অর্থ ব্যয়ে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ বার্ষিক অডিট রিপোর্ট পেশকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় মহাহিসাব নিরীক্ষকের সঙ্গে ছিলেন উপ-মহাহিসাব নিরীক্ষক ড. শ্যামল কান্তি চৌধুরী।

পরে তারা সিএজি রিপোর্টের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি অডিট রিপোর্টের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।