ঢাকায় নিউরো সার্জনদের প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২০ এপ্রিল ২০১৫

দেশে প্রথমবারের মতো জটিল স্নায়ুরোগীদের লাইভ মাইক্রো নিউরোসার্জারি করার মাধ্যমে দেশীয় নিউরো সার্জনদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ফিনল্যান্ড সরকারের সহায়তায় ও বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনদের উদ্যোগে বিশ্বের অন্যতম সেরা নিউরো সার্জন প্রফেসর জুহা হারনেস নিশির পরিচালনায় এ কর্মশালা চলছে।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে এই কর্মশালা শুরু হয়েছে।

চারদিনের (১৯-২২ এপ্রিল ২০১৫) এ বৈজ্ঞানিক সম্মেলন ও অপারেটিভ মাইক্রো নিরোসার্জারি বিষয়ে লাইভ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।