কদমতলীতে অস্ত্র ও নগদ টাকাসহ আটক ২


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২০ এপ্রিল ২০১৫

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা হচ্ছেন, বাপ্পারাজ (৩৫) এবং মুক্তার (৪৫)।

সোমবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় তাদের আটক করে র‍্যাব-১০ এর একটি দল।

তাদের কাছ থেকে পশ্চিম জার্মানির তৈরী ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৬৫ গ্রাম হেরোইন, বাংলাদেশি ২ লাখ ৯৯ হাজার ১০০ টাকা, ২ ডলার, ১ ডিনার, ১ রিয়াল, ১ ভুটানি রুপী উদ্ধার করা হয়।

র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‍্যাব মিডিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল কদমতলীর আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।