সারাদেশে ২৮৫ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনে নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচলে ২৭ এপ্রিল সকাল থেকে ২৪ ঘন্টার জন্য সারাদেশে ২৮৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা। তিনি জানান, সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তরে ৩৫ ও দক্ষিণে ৩৫ প্লাটুন মোট ৭০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

২৭ এপ্রিল সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১০৩ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৮২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।


জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।