সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৩ মে ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদ পাজরের ব্যথার চিকিৎসা সম্পন্ন শেষে সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি আগামীকাল রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাবেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল পাজরের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।