মার্কিন ভিসা সংক্রান্ত ইমেইল ঠিকানা পরিবর্তন
ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন দেশটির প্রবাসী নাগরিক এবং দেশটিতে ভ্রমণে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের জন্য ইমেইল পাঠানোর ঠিকানায় পরিবর্তন এনেছে। পরিবর্তিত মেইলের ঠিকানা [email protected]।
সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়। বার্তায় আরও বলা হয়েছে, গত ১ মে, ২০১৫ থেকে [email protected] ও [email protected] এই ইমেইল দুইটি আর ব্যবহৃত হচ্ছে না।
সকলকে ভিসা-সংক্রান্ত যেকোনো যোগাযোগ নতুন ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
বিএ/আরআইপি