ইসির নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৪ মে ২০১৫

তিন সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়ম অভিযোগ তদন্ত করতে একজন যুগ্ম-জেলা জজের নেতৃত্বে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নির্বাচনে সংক্ষুব্ধরা ওই ট্রাইব্যুনালে অভিযোগ করতে পারবেন।

সোমবার ঢাকা দুই সিটির জন্য যুগ্ম-জেলা ও দায়রা জজ, ১ম আদালত ঢাকা এবং চট্টগ্রাম সিটির জন্য যুগ্ম-জেলা ও দায়রা জজ, ১ম আদালত চট্টগ্রামকে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঢাকা ও চট্টগ্রামকে নিয়ে পৃথক আপিল ট্রইব্যুনাল গঠন করা হয়েছে।

বিধি ৪৩-এর অধীন ট্রাইব্যুনাল গঠনের ৩০ দিনের মধ্যে প্রার্থী বা প্রার্থীর যথাযথ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনী ট্রাইব্যুনালে দরখাস্ত করতে পারবেন। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ দেয়ার ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।  

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।