মুজাহিদের আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ এএম, ০৫ মে ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে, গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে মুজাহিদের আপিল আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে আদালত।

প্রসঙ্গত, বুদ্ধিজীবী হত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচটি অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।

পরে এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরেরই ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন তিনি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।