শাহজালালে ৩৮ লাখ বৈদেশিক মুদ্রাসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় ৩৮ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ শফি কামাল (৩৫) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। সোমবার রাতে মুদ্রাগুলো মালয়েশিয়া পাচারের সময় কামালকে আটক করা হয়। কামালের কাছ থেকে জব্দ করা মুদ্রার মধ্যে ১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল এবং ২০ হাজার দিরহাম রয়েছে।
শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে জানান, ইমিগ্রেশন করে ৫ নং বোর্ডিং গেট পার হবার সমায় শফিকে সন্দেহ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এআর/এএইচ/এমএস