ধর্ষণের পর হত্যার সাজা মৃত্যুদণ্ড অসাংবিধানিক
নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ করে হত্যা মামলায় একমাত্র সাজা মৃত্যুদণ্ডের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান আর থাকছে না। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই রায় দেন।
এই রায়ের প্রেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে `ধর্ষণ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি`র বিধান রাখা ৯ অনুচ্ছেদের ২, ৩ এবং ৪ ধারায় থাকা মৃত্যুদণ্ড ছাড়াও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ডের বিধান বলবৎ থাকছে।
২০০৫ সালে ধর্ষণের অভিযোগে আব্দুস শুক্কুর নামে এক আসামির মৃত্যুদণ্ড দেয়া হলে এ প্রেক্ষিতে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস। রিট আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ২ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন`১৯৯৫ এর ৬(২) ধারা অসাংবিধানিক বলে রায় দেন। এ মামলাটি আপিলে আসার পর শুনানি শেষে গত বছর রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার এর চূড়ান্ত রায় ঘোষিত হলো।
আদালতে রিটকারীদের আইনজীবী ছিলেন এমআই ফারুকি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এএইচ/এমএস