দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
দেশের বিদ্যুৎতের সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড এখন ৭ হাজার ৬শ’ ৫৮ মেগাওয়াট। মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৯টায় পিক আওয়ারে সারাদেশে বিদ্যুৎ উৎপাদনে এ নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে এ বছরের ১৬ এপ্রিল রেকর্ড পরিমাণ ৭ হাজার ৫শ’ ৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
আরএস/আরআইপি