রাজধানীর নবাবপুরে দম্পতি গুলিবিদ্ধ
রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে দম্পতি আহত হয়েছেন। পরে গুরুতর আহতাস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল সরদার (৪৫) ও রিনা আক্তার (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আহত স্বামী-স্ত্রী একটি রিকশা যোগে নবাবপুর এলাকায় ইউনুস নামে তার এক ভাইয়ের দোকানে আসছিলেন। নবাবপুর রাস্তার মুখে মরণচাঁদ মিষ্টির দোকানের পাশে আসার পর হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। এতে দম্পতির শরীরে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জেইউ/আরএস/আরআই