এয়ার সার্ভিস চুক্তিতে আগ্রহ সংযুক্ত আরব আমিরাতের


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১০ মে ২০১৫

বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরে গভীর আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে তার সচিবালয়স্থ দফতরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাজার আল-শেহি সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষরে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদুতকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে অধিক সংখ্যক বাংলাদেশি শ্রমিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রদূত যথাযথ ভুমিকা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন ও এভিয়েশন খাতসহ বিভিন্নখাতে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত অধিক বিনোয়োগ করতে এগিয়ে আসবে।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের অব্যহতি অগ্রগতিতে সরকারের প্রশংসা করেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।