রামপুরার মোল্লা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে
রাজধানী রামপুরার মোল্লা টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার ৫টা ১০ মিনিটে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘঠে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফরের ডিউটি অফিসার নীলুফার ইয়াসমিন।
তিনি জানান, বিকেল ৫টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর ও এর আশপাশ শাখা থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি জানান, সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছিল তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।
জেইউ/আরআইপি