চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ
চাল উৎপাদন বৃদ্ধি পেয়ে বাংলাদশে খাদ্যে সয়ংসম্পূর্ণ হলেও বেসরকারী পর্যায়ে ভারত থকেে চাল আমদানির ফলে কৃষকরা তাদের উৎপাদতি ফসলের ন্যায্য দাম পাচ্ছলিনা। তাই কৃষকদের ফসলের ন্যায্য দাম নশ্চিতি করতে সরকার চাল আমদানরি উপর ১০শতাংশ আমদানি শুল্ক আরোপ করছেে বলে জানয়িছেনে র্অথৃমন্ত্রী আবুল মাল আব্দুল মুহতি।
রোববার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলনে, ‘কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে এবং তা আজ থেকেই কার্যকর হয়েছে।
এদিকে, শনিবার বিবিসি বাংলাদশে সংলাপে অংশ নিয়ে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বেসরকারী পর্যায়ে অতিরিক্ত আমদানির ফলে দেশের কৃষক যাতে কোন অবস্থাতেই ক্ষতগ্রিস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন চাল উৎপাদনে স্বযংসম্পূর্ণ এবং চাল আমদানির কোনো প্রয়োযজন নেই।
উল্লখ্যে, বাংলাদেশ ব্যাংকের আমদানি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) চাল আমদানির জন্য ৪৭ কোটি ৬৪ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬৬ শতাংশ বেশি।
জেআর/আরআইপি