ভূমিকম্প আতঙ্কে অনুষ্ঠানস্থল ছাড়লেন অর্থপ্রতিমন্ত্রী
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠান চলাকালে ভূমিকম্প আতঙ্কে দৌঁড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন বাংলাদেশের অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার বেলা ১টা ৯ মিনিট ও ১টা ৪০মিনিটে দুদফা ভূমিকম্প আঘাত হানে নেপাল, ভারত, বাংলাদেশে ও চীনে। এতে নেপালে কয়েকজনের প্রাণহানিরও খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৬তম সভায় বক্তব্য রাখছিলেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।
পরবর্তীতে ভূমিকম্পের কাপুঁনি থামার পর প্রতিমন্ত্রী আবার অনুষ্ঠানে ফিরে আসেন ও বক্তব্য রাখেন।
এসকেডি/বিএ/আরআই