তবুও তোমরা ভয় পেয়ো না : জাফর ইকবাল
বরেণ্য শিক্ষাবিদ, লেখক ড. জাফর ইকবাল মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল হাসপাতালে অনন্ত বিজয় দাশ’র লাশ দেখতে গিয়ে তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তবুও তোমর ভয় পেয়ো না’ যে কোনো নৃশংস মৃত্যু আমাদের প্রথমে ভয় ধরিয়ে দেয়। আমাদের ভয় পেলে চলবে না। এই ভয়কে জয় করতে হবে।
এ সময় তিনি অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরপর সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ড. জাফর ইকবাল, তার স্ত্রী ড. ইয়াসমিন হক লাশসহ অনন্ত বিজয় দাসের বাসায় গিয়ে তার মা’কে স্বান্তনা জানান।
ছামির মাহমুদ/এমএএস/আরআই