প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চান ঢাকার মেয়ররা


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ মে ২০১৫

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে চান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র। মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংগঠনের যৌথসভা মুলতবি হওয়ার পর আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ জাগো নিউজকে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এই কর্মসূচিতে নবনির্বাচিত দুই মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে চান।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও মহানগর নেতৃবৃন্দ, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র, ঢাকা জেলা আওয়ামী লীগের সংসদ সদস্যসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সভা দেড় ঘণ্টা চলার পর মুলতবি করা হয়। আগামীকাল (বুধবার) সন্ধ্যা ৭টায় সভার কার্যক্রম যথারীতি শুরু হবে বলে দফতর সূত্রে জানা যায়।

এএসএস/এসএইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।