শিলংয়ের হাসপাতালে মুখ লুকালেন সালাহউদ্দিন (দেখুন ছবিতে)
মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের রাস্তায় ঘোরাঘুরি করা অবস্থায় আটক বিএনপি`র `নিখোঁজ` যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক করে মানসিক হাসপাতালে নিয়ে গেছে সেখানকার পুলিশ। তার অসংলগ্ন কথাবার্তায় অপ্রকৃতস্থ ভেবে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সে জোর করে ভর্তি করানো হয় তাকে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংবাদপত্র দ্য নর্থ ইস্ট টুডে সালাহউদ্দিনের ছবিসহ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে।
হাসপাতালে নেওয়া অবস্থায় সালাহউদ্দিনের যে ছবিগুলো পাওয়া গেছে তার একটিতে হুইল চেয়ারে বসে চাদর দিয়ে মুখ ঢেকে চেহারা আড়াল করতে দেখা গেছে তাকে।
অপর ছবিটিতে মুখ দেখা যাচ্ছে তার। হুইল চেয়ারে বসেই কাউকে হাত নেড়ে কিছু বোঝাচ্ছেন বলে মনে হয় ছবি দেখে।
দু`মাসেও বেশি সময় ধরে `নিখোঁজ` সালাহউদ্দিনকে ঐ হাসপাতালে পরীক্ষা করে মানসিকভাবে সুস্থ পাওয়ায় বর্তমানে শিলং সিভিল হাসপাতালের ট্রায়াল প্রিজনার সেলে রাখা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
এসআরজে