রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বুধবার রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মাসুদ (১৮) ও টেলু মিয়া (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। মতিঝিল পূবালী ব্যাংকের সামনে রাত পৌনে ২টার দিকে ট্রাকচাপায় আহত হন মোটরসাইকেল আরোহী মাসুদ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল জানান, নিহত মাসুদ কুমিল্লার লাঙ্গলকোট এলাকার চণ্ডিকোট এলাকার আবুল হোসেনের ছেলে।
অপরদিকে, সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানের ধাক্কায় টেলু মিয়া (৫০) নামে এক পথচারী আহত হলে তাকেও ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তিনিও সেখানে মারা যান।
সবুজবাগ থানার এএসআই নাজমুল হোসেন জানান, নিহত টেলু মিয়া সবুজবাগের ১৪ নম্বর ধলপুরের নবুর বস্তিতে থাকতেন।
জেআর/আরআইপি