চট্টগ্রামে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত : আহত ৩


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১৩ মে ২০১৫

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্কোয়াড্রন লিডার শাফায়াত, পাইলট অফিসার ফুয়াদ ও ফ্লাইট অফিসার। এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।

এয়ারপোর্ট ম্যানেজার স্কোয়াড্রন লিডার নূর-ই আলম জানান, শাহ আমানতের রানওয়ের পাশে দুর্ঘটনাটি ঘটে। ফলে বিমানবন্দরে আধাঘণ্টা সব ধরণের বিমান উঠানামা বন্ধ ছিলো।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।