মানব পাচার ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়া জরুরি সংলাপ


প্রকাশিত: ০৬:২২ এএম, ১৩ মে ২০১৫
ফাইল ছবি

অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে জরুরি সংলাপের ওপর জোর দিয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক আলউয়ি ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।

বুধবার ইব্রাহিমের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার ডটকম জানায়, অবৈধ অভিবাসীদের অভূতপূর্ব আগমনের মধ্যে তারা মানব পাচারের উপাদান পেয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসবে মালয়েশিয়া।

আলাউয়ি ইব্রাহিম আরো বলেন, এ আলোচনায় থাইল্যান্ডকেও সম্পৃক্ত করা হবে। কারণ, বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধভাবে আসা অভিবাসীরা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত ব্যবহার করে।

গত কয়েক দিনে বাংলাদেশ ও মিয়ানমার থেকে কয়েক হাজার অভিবাসী থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে। মানব পাচার চক্রের শিকার এরা সবাই এ মুহূর্তে মানবেতর জীবনযাপন করছে। এ ছাড়া থাইল্যান্ডের জঙ্গলেও অভিবাসীদের গণকবর পাওয়া গেছে। কয়েকশ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।