মিরপুরে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৩ মে ২০১৫

মিরপুরের পিরেরবাগ এলাকায় সোনিয়া (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পিরেরবাগ পাবনাগলির ২৪৭/৫ নম্বর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহতের স্বামীর নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় রাজমিস্ত্রি।

শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, কয়েকদিন যাবৎ আর্থিক অনটনের কারনে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে তিনি সোনিয়াকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সকাল এগারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।