সৌদি যেতে সরাসরি আবেদন করতে পারবেন নারীরা
সৌদি আরব যেতে নারীদের আর দালাল বা এজেন্সির কাছে ধর্ণা দিতে হবে না। সৌদিতে গৃহপরিচারিকার কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি নারীরা এবার সরাসরি আবেদন করতে পারবেন। সম্প্রতি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
খবরে বলা হয়েছে, সৌদির শ্রম মন্ত্রণালয়ে বাংলাদেশি নারীরা সরাসরি গৃহপরিচারিকার ভিসা পেতে আবেদন করতে পারবেন। আগে এ ভিসা পেতে তাদের বিক্রুটিং এজেন্সির কাছে যেতে হতো। তবে সৌদি সরকার সরাসরি আবেদনের সুযোগ দিলেও এজেন্সির মাধ্যমে আবেদনের সুযোগও বহাল রেখেছে।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি আবেদনের কার্যক্রম আগামি সপ্তাহ থেকে শুরু হবে। এর আগে কয়েকমাস থেকে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা নিতে ভিসা ইস্যু শুরু করে সৌদি সরকার। এ প্রক্রিয়া শুরুর পর সৌদির বাংলাদেশ দূতাবাসে দশ হাজার আবেদন জমা পড়ে। তবে সৌদি কর্তৃপক্ষ সেগুলো বাতিল ঘোষণা করে পুনরায় ১ এপ্রিল থেকে ভিসা কার্যক্রম শুরু করে। এতে যুক্ত হয় ড্রাইভার, গৃহকর্মী ও মালির কাজে আবেদন প্রক্রিয়ায়।
এএইচ/এমএস