যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু
হাবিব মোঘল নামের এক যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার জগন্নাথপুরে।
এ প্রসঙ্গে নিহতের বাবা আতাহার মোঘল বলেন, গত ২ মে অসুস্থ অবস্থায় হাবিবকে ঢামেকের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় কিন্তু বুধবার সকালে সে মারা যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ মে হাবিব তার মা রোকসানা বেগমকে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সরকার বাদী হয়ে মামলা করলে হাবিব মোঘলের যাবজ্জীবন সাজা হয়। অবশ্য সে সময় হাবিব মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার দাবি করেছিল।
জেআর/এমএস