মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতকদের গ্রেফতারে কমিটি গঠনের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামিদের গ্রেফতারে ১৫ দিনের মধ্যে মনিটরিং কমিটি গঠনে সরকারকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন। একইসঙ্গে প্রতি ৪০ দিন পর পর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একে/আরআই