তামান্নার পর প্রশিক্ষক শাহেদ কামালের মৃত্যু


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৩ মে ২০১৫

রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী তামান্নার মৃত্যুর এক মাস পর তার প্রশিক্ষক শাহেদ কামালেরও মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

অ্যাকাডেমির চিফ গ্রাউন্ড ইনস্ট্রাকটর আতিউর রহমান বুধবার বলেন, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। শাহেদ কামালের মরদেহ দেশে আসার পর বৃহস্পতিবার দুপুরে তার জানাজা হবে বলে তিনি জানান।

শাহেদ কামালের বাসা রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায়। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ছিলেন। গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে তার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের (২২) মৃত্যু হয়। এসময় গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক শাহেদ কামাল।

এমএএস/আরআই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।