খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
খেতাবপ্রাপ্ত আট মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য ও উত্তরসূরীদের কাছে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার তার কার্যালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং উত্তরসূরীদের কাছে এ চেক হস্তান্তর করেন তিনি।
দুই বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এবং হামিদুর রহমানের পরিবারের সদস্য ও উত্তরসূরীরা এবং ৬ বীর প্রতীক ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।
আরএস/আরআইপি