শাহজালালে ৬ স্বর্ণের বারসহ আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণের বারসহ হুমায়ুন কবীর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৮ গ্রাম বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। হুমায়ুন কবীর কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলামীন জানান, মধ্যরাতে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্স (এমএইচ-১৯৬) এর একটি ফ্লাইটে করে হুমায়ুন বিমানবন্দরে আসেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে তাকে সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করেন। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে জুতার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এএ/এআরএস/আরআইপি