যৌন হয়রানি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ভিপিকে অব্যাহতি
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় অভিবাকদের সঙ্গে বাজে ব্যবহার এবং যৌন হয়রানি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ভাইস প্রিন্সিপাল জিনাতুন নেসাকে অব্যাহতি দিয়েছে স্কুল প্রশাসন।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা স্কুলের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন। অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ক্যান্টিন বয়রা ছাত্রীদের যৌন নির্যাতনের চেষ্টা করলে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
প্রসঙ্গত, গত ৪ মে স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে প্রতিষ্ঠানটির এক ক্যান্টিন বয়- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামেন অভিভাবকরা।
## স্কুলে যৌন হয়রানি : জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
এসকেডি/বিএ/পিআর