রোববার ঢাকায় আসছেন ভারতের বাণিজ্য সচিব


প্রকাশিত: ১০:২০ এএম, ১৬ মে ২০১৫

ভারতের বাণিজ্য সচিব রাজিব খের’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল দু’দিনের সফরে রোববার ঢাকা আসছে। শনিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৭ ও ১৮ মে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের অগ্রগতি, বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণ, অবাধ ব্যবসার ক্ষেত্রে দু`দেশের স্থল শুল্ক কেন্দ্রের সুবিধাদি, বাণিজ্য চুক্তি নবায়ন, সীমান্ত হাট পরিচালনার রীতি পদ্ধতি পর্যালোচনা ও সীমান্ত অবকাঠামো ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।