বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় রাজশাহী ও বগুড়া অঞ্চলসহ রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা হ্রাস পেতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উওর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
আরএস/পিআর