শাহজালালে সাড়ে ৭ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৭ মে ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিদেশি ওষুধ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার দুপুর দেড়টার দিকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আসা এ ওষুধগুলো জব্দ করেন তারা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেইউ/এসএইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।