পুলিশের ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের অতিরিক্ত ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ শ ম ইমদাদুদ দস্তদীর।
এর মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদারকে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, টিএন্ডআইএম-এর অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. রফিকুল ইসলামকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) জামিল আহমদকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার।
এচাড়া র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. আবদুল্লাহ আল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসএমপির উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার একরামুল হককে খুলনা রেঞ্জের ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে র্যাবের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
এসএইচএস/বিএ/আরআই