বিমানবন্দরের ডাস্টবিনে ৫০ লাখ টাকার ওষুধ


প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ জুন ২০১৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট এলাকার ডাস্টবিনের পাশ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম বলেন, বিমানবন্দরের ফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে ডাস্টবিনের পাশ থেকে ৫০ লাখ টাকা মূল্যের ওষুধগুলো উদ্ধার করা হয়। ওষুধগুলো কিডনি ও ক্যান্সার রোগ এবং গর্ভপাতের জন্য ব্যবহৃত হয়। ওষুধগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি বলে কাউকে আটক করা হয়নি।

এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।