বাড্ডায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দনগর এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে আনন্দনগর কৃষি ব্যাংক রোডের ওই ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। নিহত দম্পতিরা হলেন- শাহীন (৩০) এবং রুবি (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জেইউ/একে/আরআই