বিদ্যুৎহীন ঢাকা মেডিকেল, ভোগান্তিতে রোগীরা
দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না দেশের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ। দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে হাসপাতালটি। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। ব্যাহত হয় চিকিৎসা সেবা।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক-এর প্রকৌশলী আবুল হোসেন বলেন, ২, ৩ এবং ৬ তলায় শর্ট সার্কিট থেকে ক্যাবল পুড়ে যায়। ফলে সংযোগ বিছিন্ন হয়ে দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২। পরে দুপুর ৩টার দিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে আমাদের ঢামেক প্রতিনিধি জানান, দু`ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। লিফট না চলায় রোগীদের ওপরে নিতেও ভোগান্তি পোহাতে হয়।
এসএ/বিএ/এসআরজে