আনন্দনগর ঝিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:২৬ এএম, ১৪ জুন ২০১৫

রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার একটি ঝিল থেকে নিখোঁজ সাড়ে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টায় ঝিলের পানিতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। মীম নামে ওই শিশুটি দু’দিন ধরে নিখোঁজ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল। তিনি জানান, শুক্রবার ঝিল পার হয়ে খালার বাসায় যাওয়ার সময় নিখোঁজ হয় শিশুটি।

পরে সকালে ঝিলের পানিতে মরদেহটি ভেসে উঠলে খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ এসে তা উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মীমের বাবার নাম সেন্টু মিয়া। তিনি পেশায় রিকশাচালক। পরিবার নিয়ে তিনি আনন্দনগর ঝিলপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

জেইউ/বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।