জুরাইনে ৯০ হাজার ইয়াবাসহ আটক ১


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৪ জুন ২০১৫

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সকালে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ তিন লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মাকুসুদল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১০ ব্যাটালিয়ন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান মাকুসুদল আলম।

জেইউ/বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।