আইল্যান্ডের উপর গাড়ি তুলে চালকের মৃত্যু


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৬ জুন ২০১৫

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বাহন পরিবহনের এক গাড়িচালক নিহত হয়েছেন।  জানা গেছে, বাহন পরিবহনের এ গাড়িটি সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়।  এতে চালক মো. ফজল হক (২৮) মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে বাসযাত্রী জাহিদ হাসান প্রথমে খিদমা হাসপাতালে ও পরে ঢামেক-এ আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে ফজলের স্ত্রী রাহিমা বেগম হাসপাতালে এসে তার মরদহে সনাক্ত করেন।  তিনি জানান, ফজলের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গায়।  তারা মিরপুর ১১ নম্বরে বাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেন।   

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।