নদী রক্ষার লড়াইয়ে সেনাপতি হিসেবে কাজ করবো


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৭ জুন ২০১৫

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যত বড় শক্তি, যত বড় ধনাঢ্য ব্যক্তি থাকুক কাউকে ভয় করি না। শুধু নদী রক্ষার লড়াইয়ে সেনাপতি হিসেবে কাজ করতে চাই। যত শক্ত সুপারিশ হোক। আপনারা নদী রক্ষায় যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়নের দায়িত্ব আমি নিচ্ছি।’

বুধবার সকালে রাজধানীর পূর্তভবনে নদীরক্ষা কমিশন আয়োজিত ‘ঢাকার চারপাশে নদী রক্ষার কৌশল উদ্ভাবন ও আশু করণীয়’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে  তিনি এ মন্তব্য করেন ।

তিনি বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা ভাঙতে গেলে আগে পুলিশকে ঢিল ছোড়া হতো। এখন কিন্তু তা হয় না। আমরা টাক্সফোর্স গঠন করে অনেক কাজ করেছি।

বর্তমান সরকারের নদী রক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ৫৩টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের উদ্যাগ গ্রহণ করেছি। ইতোমধ্যেই আমরা ২৪টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের বরাদ্দ পেয়েছি। কিন্তু ড্রেজারের অভাবে খনন কাজে বিলম্ব হচ্ছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব শফিক আলম, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

এএসএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।