বঙ্গবন্ধু মেডিকেলে ফল উৎসব অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র ভাইরোলজি বিভাগের উদ্যোগে বুধবার গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করা হয়। সকাল ১১টায় বেসিক সায়েন্স ভবনের পঞ্চম তলায় ফল উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
উপস্থিত চিকিৎসকদের হাতে বেল ও কাঁচা আমের শরবত খাওয়ানোর মধ্য দিয়ে ফল খাওয়ার উৎসব শুরু হয়। ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, নোনতাগোটা, চামফল, কাও, গাব, লটকন, ডেউয়া, তরমুজ, বাঙ্গি, তাল, ডাব, জাম্বুরা, জামরুল, সফেদাসহ হরেকরকমের মধু ফলের আয়োজন রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মাইক্রোবায়োজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডা. মুনীরা জাহান, ডা. সাইফ, ডা. জাহিদ প্রমুখ।
এসএইচএস/আরআই