সংশোধিত ট্যারিফ কমিশন আইনের খসড়া পরীক্ষায় কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৪ জুন ২০১৮

‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন না দিয়ে খসড়াটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে মন্ত্রিসভা।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই ইস্যুতে (সংশোধিত ট্যারিফ কমিশন আইনের খসড়া) বিস্তারিত আলোচনার পর এটাকে আরেকটু পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। কমিটিতে থাকবেন অর্থ সচিব, বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, শিল্প সচিব এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। এই কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।’

আরএমএম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।