আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ১৩ এপ্রিল


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

পরবর্তী ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৩ এপ্রিল সকাল ১১টায় এ বৈঠক বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় জরুরি  ভিত্তিতে এ বৈঠক আহ্বান করা হচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানান।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সামনে আরো চার ধাপের নির্বাচন রয়েছে।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।