আজকের আলোচিত ছবি: ৪ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের ৯০ শতাংশের বেশি ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী। ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’ শীর্ষক এ গবেষণায় ভোটারদের রাজনৈতিক মনোভাব, অগ্রাধিকার ও নির্বাচনি পরিবেশ নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
-
বরিশালে জনসভা মঞ্চে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি জনসভায় অংশ নিতে দীর্ঘ ২০ বছর পর বরিশালে এলেন তিনি। তাকে এক নজর দেখতে ও জনসভায় যোগ দিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়। তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে।
-
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এখন বলে ফ্যামিলি কার্ড দিবে। এটা ভুয়া, ভুয়া। ভুয়া বলারও তো একটা লিমিট আছে।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে লালমনিরহাটে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।
-
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এসময় প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এসময় প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
-
বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।